২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে আরো ৩৩ ভুয়া ছাত্র চি‎ি‎‎হ্নত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ভর্তি হওয়া আরো ৩৩ জন ছাত্রকে প্রাথমিকভাবে সনাক্ত করেছে ভুয়া ভর্তি সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটি। এছাড়া অবৈধভাবে ভর্তি হওয়া আরো ১৩ জনের ভর্তি বাতিলের জন্য কমিটি সিন্ডিকেটের কাছে সুপারিশ করবে। এ পর্যন্ত অবৈধভাবে ভর্তি হওয়ায় মোট ১৬৭ জনের ছাত্রত্ব বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ভর্তি হওয়া আরো ৩৩ জন ছাত্রকে প্রাথমিকভাবে সনাক্ত করেছে ভুয়া ভর্তি সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটি। এছাড়া অবৈধভাবে ভর্তি হওয়া আরো ১৩ জনের ভর্তি বাতিলের জন্য কমিটি সিন্ডিকেটের কাছে সুপারিশ করবে। এ পর্যন্ত অবৈধভাবে ভর্তি হওয়ায় মোট ১৬৭ জনের ছাত্রত্ব বাতিল হয়েছে। সোমবার তদন্ত কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান খান জানান, লোক প্রশাসন বিভাগের বিভিন্ন বর্ষের ৩০ জন এবং ফলিত রসায়ন বিভাগের ৩ জনকে প্রাথমিকভাবে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আরো একজনের ভর্তি সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি পাওয়া গেছে। আরো যাচাই-বাছাইয়ের পর তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাস খানেক আগে কমিটির এক বৈঠকে অবৈধভাবে ভর্তি হওয়া সন্দেহে প্রাথমিকভাবে চি‎ি‎হ্নত ১৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো। এদের মধ্যে মাত্র চারজন নোটিশের জবাব দিয়েছে। এই চারজনের দুজন নোটিশের জবাবে তাদের ভর্তি সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করায় তাদের এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি তেরজনের ভর্তি বাতিলের জন্য কমিটি পরবর্তী সিন্ডিকেটে সুপারিশ করবে। এদিকে, ভুয়া ভর্তির সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত কোচিং সেন্টার ইউসিসি'র সত্ত্বাধিকারি এমএ হালিম পাটোয়ারি টিটোর বিরুদ্ধেও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এ ব্যাপারে তদন্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় গত ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়। সেই চিঠির প্রেক্ষিতেই টিটোর বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুয়া ভর্তির সাথে তার জড়িত থাকার বিভিন্ন ধরণের প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য। এর আগে, যাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে তাদের অনেকেই হাইকোর্টে রিট আবেদন করেছে। এর প্রেক্ষিতে হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের ক্লাশ করার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে, তাদের পরীক্ষার ফলাফল স্থগিত রাখতে বলেছে হাইকোর্ট। এদিকে, যাদের ভর্তি বাতিল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেও এদের অনেকেই এখনো হলে থাকছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএইচ/২০৫৪ ঘ.