২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে ভর্তি পরীক্ষা একদিন পিছিয়ে ৮ ডিসেম্বর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ একদিন পিছিয়ে ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ একদিন পিছিয়ে ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ভর্তি পরীক্ষার নতুন তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, "৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটে ভর্তি পরীক্ষার তারিখ থাকায় চুয়েটের পরীক্ষা পেছানো হয়েছে।" চুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে সমমানের নম্বর বন্টনে রচনামূলক ও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এর আগে শুধু রচনামূলক পদ্ধতিতে পরীক্ষা হতো। এবার মোট সাতশ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়নের প্রতিটি বিষয়ে একশ নম্বরের রচনামূলক ও একশ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এছাড়া ইংরেজিতে ৫০ নম্বর রচনামূলক ও ৫০ নম্বর এমসিকিউ প্রশ্ন থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসএনডি/২০১০ ঘ.