২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র রোববার থেকে বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র রোববার থেকে বিতরণ শুরু হবে। আবেদনপত্র জমা নেওয়া হবে ১৮ নভেম্বর পর্যন্ত। এর দাম ধরা হয়েছে ২৫০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র রোববার থেকে বিতরণ শুরু হবে। আবেদনপত্র জমা নেওয়া হবে ১৮ নভেম্বর পর্যন্ত। এর দাম ধরা হয়েছে ২৫০ টাকা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফ আলী খান জানান, এবার 'ক' ইউনিট বা বিজ্ঞানের কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি'র জিপিএ যোগ করে মোট ৭ দশমিক ৫ পয়েন্ট পেতে হবে। 'খ' ইউনিট বা কলা ও সামাজিক বিজ্ঞানে পরীক্ষার জন্য লাগবে ৬ পয়েন্ট এবং 'গ' ইউনিট বা ব্যবসায় শিক্ষার জন্য লাগবে ৭ পয়েন্ট। বিভাগ পরিবর্তন বা 'ঘ' ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এইচএসসিতে বিজ্ঞান থেকে আসা শিক্ষার্থীদের ৭ দশমিক ৫ পয়েন্ট, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৭ পয়েন্ট ও মানবিক থেকে আসা শিক্ষার্থীদের ৬ পয়েন্ট থাকতে হবে। 'খ' ও 'ঘ' ইউনিটের আবেদনপত্র টিএসসি'র জনতা ব্যাংক, 'ক' ইউনিটের আবেদনপত্র কার্জন হলের অগ্রণী ব্যাংক ও 'গ' ইউনিটের আবেদনপত্র প্রশাসনিক ভবনের সোনালী ব্যাংক থেকে বিতরণ করা হবে। সব ইউনিটের আবেদনপত্র ওই অনুষদ কার্যালয়েই জমা নেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর 'গ' ইউনিট, ৭ ডিসেম্বর 'ক' ইউনিট, ৪ জানুয়ারি 'ঘ' ইউনিট ও ১১ জানুয়ারি 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এসএনডি/১৯৩০ ঘ.