২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় ভেটেরিনারী অনুষদ ভবন থেকে শোভাযাত্রা শুরুর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন। 'দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি শিক্ষা' এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

সিলেট, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় ভেটেরিনারী অনুষদ ভবন থেকে শোভাযাত্রা শুরুর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন। 'দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি শিক্ষা' এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের একটি আদর্শ কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দিনব্যাপী কর্মসূচির মধ্য ছিল- স্বেচ্ছায় রক্তদান, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন, চলচ্চিত্র প্রদর্শনী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০০৬ সালের ২ নভেম্বর এক অধ্যাদেশ জারির মাধ্যমে দেশের ২৮ তম 'পাবলিক' ও চতুর্থ কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে সিলেট কৃষি বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর আগে ৩ অক্টোবর জাতীয় সংসদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-২০০৬ বিল পাস হয়। মোট ৬৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদ চালু রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৬৫ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭০৩ ঘ.