২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হাসপাতালে অধ্যাপক আনোয়ার হোসেনের স্বাস্থ্য পরীক্ষা

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 01:53 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার স্ত্রী ও ছেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। আনোয়ার হোসেনের ছেলে সানজিব হোসেন জানান, শনিবার তার বাবাকে বঙ্গবন্ধু হাসপাতালের চিকিৎসক প্রাণ গোপালের কাছে কান পরীক্ষা করার জন্য আনা হয়েছিল। তিনি দাবি করেন, "১১ অক্টোবর পর্যন্ত বাবা 'পানিশমেন্ট সেল' এ ছিলেন। সেখানকার অবস্থা খুবই খারাপ। ওই কক্ষে থাকার সময় প্রথমে তার নাকে ইনফেকশন হয়। এরপর মাথা ও কানেও ইনফেকশন হয়।" সানজিব বলেন, "বাবা বাম কানে একেবারেই শুনতে পারছেন না। অনবরত পুঁজ ঝড়ছে ওই কান থেকে।" অন্যদিকে, আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার বলেন, "শনিবার বেলা ১১টার দিকে অধ্যাপক আনোয়ারকে হাসপাতালে আনা হয়। সেখানে দুপুরে তার সঙ্গে আমার দেখা হয়েছে। এরপর তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।" তিনি জানান, ডাক্তার বলেছে তার উচ্চ রক্তচাপ আছে। এছাড়া, ডায়াবেটিস থাকায় তার কানের ক্ষত সারতে দেরি হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এসএনডি/এমএইচবি/১৯৪৩ ঘ.