বোর্ড কর্তৃপক্ষের অবহেলায় বৃত্তির টাকা পাচ্ছে না রাবির ১২৪ শিক্ষার্থী
রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অবহেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২৪ জন শিক্ষার্থীর বোর্ড বৃত্তির চার লাখ ২০ হাজার টাকা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার তাগিদ দেওয়ার পরও এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধার ভিত্তিতে 'শিক্ষা বোর্ড বৃত্তি' দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তি হওয়া উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রতিবছর এ বৃত্তি পেয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
15 Oct 2007, 07:15 AM
Updated :
26 Aug 2022, 08:47 PM
ইসমাইল হোসেন
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফার ডটকম)