ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশনে রোববার আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন।
রাজধানীর সার্কিট হাউসে তদন্ত কমিশন কার্যালয়ে দুপুরে সাক্ষ্য দেন ডিজিএফআই এর উপ পরিদর্শক মো. আতিক রহমান, সিএসবি নিউজের প্রতিবেদক শাকিল বিন মুশতাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইসলাম। তদন্ত কমিশন প্রধান বিচারপতি হাবিবুর রহমান তাদের সাক্ষ্য নেন।
রোববার ছিল সাক্ষ্যগ্রহণের ২৮তম দিন। মো. আতিক রহমান, শাকিল বিন মুশতাক ও মো. ইসলামকে নিয়ে এ পর্যন্ত কমিশনে যাওয়া সাক্ষীর সংখ্যা দাঁড়ালো ৯৭ জনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এসএনডি/১৫৩৫ ঘ.
bdnews24