২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে কর্মচারী নিয়োগে অনিয়ম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫১ জন কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে। ২০০৫ সালের জুলাই থেকে ২০০৬ সালের ফেব্র"য়ারি পর্যন্ত মাত্র আট মাসে এসব কর্মচারীদের নিয়োগ দেয়া থেকে শুরু করে নিয়োগপত্র ইস্যু ও বিতরণ- প্রতিটি ক্ষেত্রেই অনিয়মের প্রমাণ পেয়েছে এ নিয়ে গঠিত তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এজেএম নুরুদ্দিন চৌধুরীর শেষ সময়ের দিকে বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এসব কর্মচারীকে নিয়োগ দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 07:25 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

আল আমিন দেওয়ান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫১ জন কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে। ২০০৫ সালের জুলাই থেকে ২০০৬ সালের ফেব্র"য়ারি পর্যন্ত মাত্র আট মাসে এসব কর্মচারীদের নিয়োগ দেয়া থেকে শুরু করে নিয়োগপত্র ইস্যু ও বিতরণ- প্রতিটি ক্ষেত্রেই অনিয়মের প্রমাণ পেয়েছে এ নিয়ে গঠিত তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এজেএম নুরুদ্দিন চৌধুরীর শেষ সময়ের দিকে বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এসব কর্মচারীকে নিয়োগ দেয়া হয়। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ উঠলে গত ২০০৬ সালের ৬ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আনিসুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। সে তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় এসব কর্মচারীদের চিহ্নিত এবং নিয়োগের পেছনে কারা দায়ী তা খুঁজে বের করতে ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান হোসেনকে প্রধান করে দ্বিতীয় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। অধ্যাপক মো. আনিসুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় এত দুর্নীতি হতে পারে তা আমরা কল্পনাও করতে পারিনি। তদন্ত কমিটি এ দুর্নীতির সঙ্গে তৎকালীন নিবন্ধকের সরাসরি যুক্ত থাকারও প্রমাণ পেয়েছে।" তদন্তে দেখা যায়, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারীদের অধিকাংশেরই সংশ্লিষ্ট পদে নিয়োগ পাবার যোগ্যতা নেই। তাছাড়া, সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই পদগুলো পূরণের প্রয়োজনীয়তার বিষয়ে কোনো নোট নেই। নিয়োগকারী ও নিয়োগপ্রাপ্তের স্বাক্ষর ছাড়াই নিয়োগপত্র দেয়া হয়। কমিটি দেখতে পায়, টেকনিক্যাল পদের বিপরীতে নন-টেকনিক্যাল নিয়োগ, সংশ্লিষ্ট বিভাগে পদ পূরণের চাহিদা না থাকা সত্ত্বেও অতিরিক্ত লোক নিয়োগ, বাজেট বরাদ্দ ছাড়া ও মঞ্জুরি কমিশনের শর্তাবলী না মেনেই ৫১ জন কর্মচারীর অধিকাংশকে নিয়োগ দেয়া হয়েছে। প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ভূগোল, ব্যবস্থাপনা, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, উপাচার্য দপ্তর, বিশ্ববিদ্যালয় প্রেস, নিরাপত্তা দপ্তর, চাকসু, শিক্ষক লাউঞ্জ, উন্নয়ন ও পরিকল্পনা দপ্তরে একজন করে, হিসাব নিয়ন্ত্রণ দপ্তর, চিকিৎসা কেন্দ্র, আইসিটি সেন্টারে দুইজন করে, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে, জীব বিজ্ঞান অনুষদ, প্রকৌশল দপ্তর, পরিবহন দপ্তর, গ্রন্থাগার দপ্তরে তিন জন করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে চার জন, প্রশাসন ভবনে সাত জন নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, পাঁচটি হলে ১০ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়েছে। সূত্র জানায়, প্রথম তদন্ত কমিটি প্রশাসনিক দপ্তরের নিয়োগপত্র ইস্যুর রেজিস্ট্রার যাচাই করে দেখতে পায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগপত্র কে বা কারা গ্রহণ করেছেন তার কোনো প্রমাণ ওই সংক্রান্ত খাতায় নেই। এছাড়া, খাতার একটি স্থানে দেখা যায়, ২০০৬ সালের ৪ ফেব্র"য়ারি ইস্যু রেজিস্ট্রারে ৬১৫ নং চিঠি ইস্যুর জায়গা খালি রেখে পরবর্তীতে অন্য তারিখে ওই নম্বর দিয়ে নিয়োগপত্র ইস্যু করা হয়েছে। তৎকালীন নিবন্ধক মোহাম্মদ ইদ্রিস মিয়ার আদেশ জারির জায়গাটি খাতায় লেখা হয়নি। অন্য একটি নিয়োগপত্রে নিয়োগের মূল তারিখ গোপন করা হয়েছে বলে তদন্তে ধরা পড়ে। ২০০৬ সালের ৪ ফেব্র"য়ারি এক কর্মচারীর নিয়োগপত্র ইস্যু করা হয়। ওই কর্মচারী কাজে যোগদান করেন ১১ ফেব্র"য়ারি । কিন্তু ৪ ফেব্র"য়ারি নিয়োগের তারিখ খাতার যে ছকে লেখার কথা সেখানে 'পরবর্তীতে লিখে রাখা হবে' এমন কথা লেখা রয়েছে। প্রথম তদন্ত কমিটির প্রতিবেদন গত ৩১ মে সিন্ডিকেট সভায় উত্থাপিত হলে এসব অনিয়মের জন্য দায়ী ব্যক্তিদের এবং কর্মচারীদের চিহ্নিত করতে সিন্ডিকেট আরেকটি তদন্ত কমিটি গঠন করে। অধ্যাপক ইমরান হোসেন নেতৃত্বাধীন তিন সদস্যের দ্বিতীয় তদন্ত কমিটি দায়ীদের চিহ্নিত করতে এখনও কাজ চালাচ্ছে। অধ্যাপক ইমরান হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগই উপাচার্যের সিদ্ধান্তে চূড়ান্ত হয়ে থাকে। এডহক ভিত্তিতে এসব নিয়োগ উপাচার্যই দিয়েছেন। সুতরাং, তৎকালীন উপাচার্যও এ নিয়োগের জন্য দায়ী হতে পারেন।" অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারীদের বিষয়ে চবির উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত প্রশাসনের সময়ে অস্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে তদন্ত কমিটি যেসব অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করেছে তা সঠিক। সিন্ডিকেটই এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএআর/এমআই/১৩২০ ঘ.