২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে পরীক্ষা বর্জন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

পটুয়াখালী, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে পরীক্ষা বর্জন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। পরীক্ষা বর্জনকারী এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "১ অক্টোবর থেকে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের কৃষিতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান, পশুপালন, উদ্যানতত্ত্ব, কৃষি প্রকৌশল ও কৃষি রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার কথা। বিভাগীয় শিক্ষকরা অনুপস্থিত থাকায় অন্য বিভাগের শিক্ষকদের দিয়ে ওই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এটি আমরা চাই না।" ৯ তারিখে পরীক্ষা শেষ হলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা ঈদের আগে সময়মতো বাড়ি ফিরতে পারবে না বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম জানান, ক্যাম্পাসের বাইরে থাকায় এ ব্যাপারে তিনি এখনই কিছু বলতে পারছেন না । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১২০ ঘ.