জাবি ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে শোকজ
বিনা অনুমতিতে উপাচার্যের অফিস কক্ষে ঢোকা এবং ছাত্রদল নেতাদের গালিগালাজ করার অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নয় নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত ওই নোটিশে তিনদিনের মধ্যে অভিযুক্তদের কারণ দর্শানোর কথা বলা হয়েছে।
নোটিশ প্রাপ্তরা হলেন, ছাত্রলীগ জাবি শাখার সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি, সহ--সভাপতি আব্দুল মতিন বাপ্পী, যুগ্ম সম্পাদক হাসিবুল হক সজীব, দীপু, মিন্টু, শরীফ, পুলক ও সুজন।
প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান নোটিশ দেওয়ার কথা স্বীকার করেছেন।
