জাবিতে ভর্তি সময়সূচির আংশিক পরিবর্তন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৬-- ০৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ছাত্র-- ছাত্রী ভর্তির সময়সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
২০০৬-- ০৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হবে। ফলাফল জাতীয় দৈনিক পত্রিকা, প্রশাসনিক ভবনের নোটিস বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের িি.িলঁহরা.বফঁ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্ব--স্ব বিভাগে সাক্ষাৎকার গ্রহণ ৩ ফেব্র“য়ারি থেকে ৬ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতীয় এবং পোষ্য কোটায় ভর্তির জন্য অগ্রণী ব্যাংক, জাবি শাখা থেকে আবেদন ফরম ক্রয় এবং শিক্ষা শাখায় জমা দেয়া যাবে ৪ থেকে ৮ ফেব্র“য়ারি পর্যন্ত।
সাক্ষাৎকার গ্রহণকারীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ৮ ফেব্র“য়ারি। মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১১ ফেব্র“য়ারি শুরু হয়ে চলবে ১৫ ফেব্র“য়ারি (দুপুর ১২টা) পর্যন্ত।
অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য আবেদন ফরম পূরণ ও বিভাগে জমা দেওয়া যাবে ১৭ থেকে ২০ ফেব্র“য়ারি (দুপুর ২টা) পর্যন্ত এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে ২৫ থেকে ২৮ ফেব্র“য়ারি (দুপুর ১২টা) পর্যন্ত।
