২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে সেনা সদস্যদের পিটুনিতে ৫ ছাত্র আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সেনা সদস্যদের পিটুনিতে পাঁচজন ছাত্র আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে তিনটার দিকে সেনা সদস্যদের একটি টহল দল ক্যাম্পাসে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থানরত শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ছাত্ররা সেনাবাহিনী সদস্যদের এই আচরণে ক্ষোভ প্রকাশ করলে তারা পাঁচ ছাত্রকে আটক করে এবং মারধর করে।

এতে সুমন সাহা, ফয়সাল, সুমন জহির, শুভ ও পরাগ গুরুতর আহত হন।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল তাদেরকে নির্দয়ভাবে পিটিয়েছে। অথচ তাদের কোন অপরাধ ছিল না।

পরে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করেন।

উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এ নিয়ে ঊর্ধ্বতন মহলে তিনি কথা বলবেন। এ ছাড়া তিনি শিক্ষার্থীদেরও শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করার অনুরোধ জানান।