জাবি ভর্তি পরীক্ষার ফলাফল ২৯ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৬--০৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৯ জানুয়ারি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এদিকে ২০০৬--০৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী এবং উপজাতীয় কোটায় শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
কোটাভিত্তিক ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রণী ব্যাংক জাবি শাখা থেকে ৩ ফেব্র“য়ারি থেকে ৫ ফেব্র“য়ারির মধ্যে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। জমা দেওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় সকাল ৯টা থেকে ২টার মধ্যে।
তবে কোটাভিত্তিক ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ থাকতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বাবা-- মায়ের মুক্তিযোদ্ধা সংক্রান্ত সনদ, প্রতিবন্ধীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠানের বা সমাজসেবা অধিদপ্তরের প্রত্যয়নপত্র এবং উপজাতীয়দের স্থানীয় প্রশাসন থেকে সনদপত্র।
সবগুলো কোটার ক্ষেত্রে আগের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি ও এক কপি পাসপোর্ট আকারের ছবি জমা দিতে হবে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
