২৭ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
২৭ তম বিসিএস পরীক্ষার ফলাফল রোববার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ২০০৫ সালে অনুষ্ঠিত ওই পরীক্ষায় উত্তীর্ণদের এ ফলাফল ঘোষণা করে।
এতে বিভিন্ন ক্যাডারে মোট ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণদের মধ্যে কোন কাগজপত্রে জটিলতা থাকলে বা স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ হলে তাদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
