২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের স্পন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

দীর্ঘ প্রায় তিন মাস পর শিক্ষার্থীদের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পেয়েছে। রোববার বেশিরভাগ বিভাগে পুরোদমে ক্লাশ হয়েছে। এদিকে ছাত্রসংগ্রাম পরিষদও ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ক্যাম্পাসে দীর্ঘদিন পর দেখা হওয়া শিক্ষার্থীরা ঈদ ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় প্রতিটি বিভাগে সব ক্লাশ হয়েছে। তবে ১৭ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকায় এ দিন কোনও পরীক্ষা  হয়নি। শিগগির স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সহাবস্থান লক্ষ্য করা গেছে।

দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্রসংগ্রাম পরিষদ ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, “বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর কথা বিবেচনা ও নতুন সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাস সচল করার স্বার্থে ধর্মঘট স্থগিত করা হলো।”