২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-- ০৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ, জমা দান ও পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 05:34 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বৃহস্পতিবার ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুসলেম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত ভর্তি ফরম বিতরণ করা হবে এবং ২৯ জানুয়ারি পর্যন্ত সকল ইউনিট কার্যালয়ে ভর্তি ফরম জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা আগামী ১৭, ১৮, ১৯ জানুয়ারির পরিবর্তে আগামী ১০, ১১, ১২ ফেব্র“য়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।