২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার আসন বন্টন ব্যবস্থা: অ্যাডমিট কার্ড নং-৫০০১-৫৫৮০ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), ৫৫৮১-৭৩৩০: বিজনেস স্টাডিজ অনুষদ; ৭৩৩১-৭৮৪৬: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ৭৮৪৭-৮৫২৫: কলাভবন ৫ম তলা (প্রবেশ উত্তর গেইট)।

বিস্তারিত আসন বন্টন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের বুলেটিন বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এ ছাড়া ওয়েবসাইট িি.িরনধ-ফঁ.বফঁ তেও দেখা যেতে পারে। ২৯ ডিসেম্বর শুক্রবার পরীক্ষার দিন ছাত্র-ছাত্রীদেরকে সকাল সাড়ে ৯টার মধ্যে স্ব স্ব পরীক্ষার হলে/কক্ষে উপস্থিত হতে বলা হয়েছে।