২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সমাবর্তন বর্জন করছে ছাত্রসংগ্রাম পরিষদ

আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৃহস্পতিবার জাতীয় সাংস্কৃতিক দলের অফিসে আয়োজিত পরিষদের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

তারা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ না দেওয়ার অনুরোধ করেছে।

দলের নেতারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ‘কলংকিত’ রাষ্ট্রপতির হাত থেকে সনদপত্র নেবে না।”

ছাত্রলীগের সভাপতি মাহমুুদ হাসান রিপন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান।