২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে শিক্ষক টাওয়ারের সামনে দুপুর সাড়ে তিনটায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। অপর একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে সাড়ে তিনটায় শিক্ষক টাওয়ারের গেটের সামনে কে বা কারা দুটি ককটেল ছুঁড়ে মারে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ ঘটনার পর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষকরা এখন প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভূগছেন। আর এ কারণেই ক্যাম্পাসে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।