২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সমাবর্তনের জন্য নির্মাণাধীন মঞ্চ ভাংচুর

বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তনের জন্য নির্মাণাধীন মঞ্চ ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

২৪ ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা।

ছাত্রলীগ নেতারা সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বিতর্কিত ব্যক্তি, তার অধীনে কোনো সমাবর্তন হতে দেবো না বলে ভাংচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী জিমনেসিয়াম মাঠে নির্মাণাধীন সমাবর্তন মঞ্চ ও প্যান্ডেল একযোগে ভাংচুর করে।

এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ কা ফিরোজ সাংবাদিকদের বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সমাবর্তন মঞ্চ ভাংচুরের অপচেষ্টা চালায়।

বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যথাসময়ে সমাবর্তন অনুষ্ঠিত হবে এবং সমাবর্তন বাতিলের কোনো সম্ভাবনা এখনও নেই।