ঢাবি সাংবাদিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ১৪ ডিসেম্বর সমিতির এক সাধারণ সভায় আগের কমিটি বিলুপ্ত করে দেয়া হয়।
বাংলাদেশ অবজারভার এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাসুম আল জাকিকে আহ্বায়ক এবং বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেখ আদনান ফাহাদকে সদস্য সচিব করে নয় সদস্যের এ কমিটি হয়েছে।
সাংবাদিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে। আগামী দু’মাসের মধ্যে সমিতির নির্বাচন অনুষ্ঠানের জন্য এ আহ্বায়ক কমিটি কাজ করবে।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ভোরের কাগজের কাজী সাইফুদ্দিন অভি ও সমকালের ইশতিয়াক হুসাইন।
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন ডেইলি স্টার এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কামরুল হাসান খান, সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আশরাফুল আলম কচি ও আজকের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক গোলাম মোর্তুজা অন্তু।
অন্যান্য সদস্যরা হলেন বাংলাবাজার এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খোমেনী ইহসান, বার্তাসংস্থা বিডিনিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জান্নাতুল ফেরদাউস, ভোরের ডাক এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সোহেল মামুন এবং বাংলাদেশ টুডে’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবু দাউদ মো. ঈসা।
