ডাকসু নির্বাচন: সংগঠনগুলোর সঙ্গে বসেছে ঢাবি কর্তৃপক্ষ
অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ‘ক্যাম্পাসে ‘ক্রিয়াশীল’ ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো সিনেট কক্ষে শুরু হওয়া এ সভায় ছাত্রলীগ ও ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন।
ডাকসু নির্বাচন করার উদ্যোগ না নেওয়ায় আদালত অবমাননার মামলা হওয়ার পর গত বৃহস্পতিবার এই আলোচনার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মিনিট পাঁচেক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীকে নিয়ে উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হন।
ডাকসু নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার তিন বাম সংগঠন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও ছাত্রফন্টের নেতারা সভাকক্ষে আসেন আলোচনা শুরুর কিছুক্ষণ পর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত রয়েছেন এই সভায়।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের বছর যাত্রা শুরু করে ডাকসু। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থানসহ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা ছিলেন সামনের কাতারে।
স্বাধীন বাংলাদেশেও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
প্রতিবছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও দেশ স্বাধীন হওয়ার পর ভোট হয়েছে মাত্র ছয়বার। সর্বশেষ ১৯৯০ সালের ৬ জুন ডাকসু নির্বাচনের পর বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সে নির্বাচন আর হয়নি।
ছয় বছর আগের একটি রিট আবেদনের নিষ্পত্তি করে চলতি বছর ১৭ জানুয়ারি এক রায়ে হাই কোর্ট ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।
তার জবাব না পেয়ে গত বুধবার তিনি হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগ আনেন উপাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চে মামলাটির শুনানির জন্য উঠতে পারে বলে মনজিল মোরসেদ জানিয়েছেন।
