২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে গবেষণা প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১৩ জন গবেষকের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2017, 01:18 AM

Updated : 11 Apr 2022, 11:40 PM

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিএআরএসএস ভবনে এক অনুষ্ঠানে গবেষকদের হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র আট দিনের এই প্রশিক্ষণের আয়োজন করে।

‘রিসার্চ প্যারাডাইমস অ্যান্ড অ্যাডভান্স মেথডোলজি ইন আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্সেস’ বিষয়ক এ গবেষণা প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষক এবং এমফিল ও পিএইচডি গবেষণারত ১৩ তরুণ অংশ নেয়।

কেন্দ্রের পরিচালক অধ্যাপক শেখ আবদুস সালাম সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহম্মাদ এতে বক্তব্য দেন।