২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 05:15 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

শুক্রবার সকালে ঐতিহাসিক বটতলায় এই কর্মসূচি পরিচালনা করেন সংগঠনটির শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম রক্ত দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন ছাত্রলীগ নেতা-কর্মীদের সৎ হওয়ার উপদেশ দিয়ে বলেন, “আশা করছি, এই রক্তদান কর্মসূচির মাধ্যমে দেশকে কিছু দেওয়ার মানসিকতা সৃষ্টি হবে।এর থেকে তোমরা দেশের জন্য আরও ত্যাগ স্বীকার করার শিক্ষা নেবে।”

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “আমরা ১৯৭১ এ রক্ত দিয়েছি স্বেচ্ছায়। আজও আমরা স্বেচ্ছায় রক্ত দিচ্ছি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ।”

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল  আর্সলান ও  মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বক্তব্য দেন।