ঢাবির ৩ শিক্ষার্থীকে ‘আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি’
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থীকে ‘জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- রুবেল মোল্লা, মো. আতাউর রহমান ও ফারিহা তাবাসসুম।
.
“সাধারণ মানুষের শান্তি, সামাজিক মুক্তি ও স্বাধিকারের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন।”
উপাচার্য তার আদর্শ অনুসরণ করে সৎ, দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী ’জননেতা আব্দুর রাজ্জাক স্মারক বক্তৃতা’ প্রদান করেন।
স্বাগত বক্তব্য দেন প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে সংসদ সদস্য নাহিম রাজ্জাক ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী।
