২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মনের শক্তি ধরে রাখার আহ্বান

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে মনের শক্তি ধরে রেখে পড়াশুনা চালিয়ে যাওয়ার দিকনিদের্শনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 10:05 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস  উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উপদেশ দেন।

দৃষ্টিপ্রতিবন্ধীদের সংগঠন ডিজএ্যাবল এডুকেশন, ইস্পোর্ট, ট্রাভেলস অ্যান্ড কালচার ওরগানাইজেশন (ডিইসটকো) এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় উপাচার্য আরেফিন সিদ্দিক বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে সাদা ছড়ি তুলে দেন।

অধ্যাপক আরেফিন বলেন, “দৃষ্টি প্রতিবন্ধিতা কোনো প্রতিবন্ধকতা নয়। মনে আত্নবিশ্বাসী দিয়ে, আধুনিক প্রযুক্তি ব্যহারে মাধ্যমে বর্তমানে তা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। সবচেয়ে বড় প্রতিবন্ধিত্ব আমাদের মনের মাঝে। এটি দূর করতে পারলে দৃষ্টি প্রতিবন্ধীরাও স্বাভাবিক মানুষের মতো করে চলতে পারবে।”

দৃষ্টি প্রতিবন্ধীদের উদ্দেশে তিনি বলেন, ‍"দৃষ্টি প্রতিবন্ধী ছাড়া তোমরা সব জায়গায় সাধারণ শিক্ষার্থীদের মতো অবস্থান করছো। মেধা দিয়েই তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছো। তাই শুধু মনে শক্তি ধরে রাখবে, দেখবে তোমরা এগিয়ে যাচ্ছো"।

ডিইসটকোর সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম

ঢাবি ক্যাম্পাসের ফাইল ছবি