জঙ্গি হামলার সঙ্গে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঠেকানোর আহ্বান ছাত্র ইউনিয়নের
জঙ্গি হামলা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঠেকানোর আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।
বুধবার দুপুরে মধুর ক্যান্টিন থেকে এই বিক্ষোভ মিছিল বের করে বামপন্থি সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে সমাবেশ করে।
মিছিলের ব্যানারে লেখা ছিল- ‘সমগ্র দেশে অব্যাহত জঙ্গিবাদী হামলা রুখে দাঁড়াও, সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র রুখো’।
জঙ্গিবাদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানের সমালোচনা করে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই ছাত্রনেতা।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে লাকী বলেন, “সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উজার করে বাংলাদেশের জনগণ বিদ্যুৎ কেন্দ্র চায় না।”
