২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য-প্রযুক্তি বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জাবি

জাতীয় তথ্য প্রযুক্তি বিতর্ক উৎসবের চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 10:37 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

শনিবার সন্ধ্যায় জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে ‘ডিজিটাল বাংলাদেশই সোনার বাংলাদেশ’ শীর্ষক সংসদীয় বির্তর্ক হয়।

এতে রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দল।

চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দলের ছিলেন মো. আবিব রহমান, মো. মাহাবুবুল ইসলাম ও মো. এহছানুর।

জাতীয় পর্যায়ের শ্রেষ্ট বিতার্কিক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ আশিফ।

চ্যাম্পিয়ন দলের প্রত্যেকে একটি ম্যাকবুক ও স্মারক এবং রানার আপা দলের তিন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে আইফোন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

এছাড়া সারা দেশের ৩২টি আঞ্চলিক পর্বে ১৪৪ টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়, যার মধ্য থেকে ৪৮ জন চ্যাম্পিয়ন বির্তাকিকের হাতে একটি ল্যাপটপ এবং রানা আপদের প্রত্যেকের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়।

গত ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই বির্তক উৎসব।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ ডিবেট ও ক্যাম্পাস টু ক্যারিয়া এই জাতীর তথ্য প্রযুক্তি বির্তক ২০১৬ ’র আয়োজন করে।

বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বুয়েটের অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ বক্তব্য রাখেন।

এছাড়া সংসদ সদস্য নাঈম রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সেন্টার ফর রির্সাচ অ্যান্ড ইনফরমেশনের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার সভাপতিত্ব করেন।