২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফবিড বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবির দল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘চতুর্থ জাতীয় বিতর্ক উৎসবে’ আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 09:33 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

ডিবেটর অব দ্য টুর্নামেন্ট এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাফি আব্দুলাহ অনিক মো. সোভন আহমেদ।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ দেশের ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দল অংশ নেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলি সাদিক।