২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সাংবাদিকতা বিভাগের নৌবিহার ২৯ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বার্ষিক প্রীতি সম্মেলন ও নৌবিহারের দিন-তারিখ ঠিক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 11:21 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

আগামী ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌবিহার শুরু হবে বলে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডিআইএমসিজেএএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবিহারে অংশ নিতে হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আগেই যোগাযোগ করে চাঁদা জমা দিতে হবে। নৌবিহারের দিন নিবন্ধন করার সুযোগ থাকবে না।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও যুগল (সদস্যদের স্বামী/স্ত্রী) ৬০০ টাকা এবং সদস্যদের সন্তান ও বর্তমান শিক্ষার্থীরা ৪০০ টাকা করে জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন।

প্রতিদিন সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিবন্ধন করা যাবে।

নিবন্ধনের জন্য আগামী ২০ জানুয়ারির মধ্যে রেজাউল হাসান আকন্দ ০১৮১১২৫৮৭৮৭, কাজী রওনাক হোসেন ০১৮১৯২১৬৭০১, কাজী মোয়াজ্জেম হোসেন ০১৭১২০৫৯৭৮৭, কামাল উদ্দীন জসীম ০১৭৫৫৫৪২৮৭৮, মীর মাসরুরজ্জামান রনি ০১৫৫২৩৬৫৫৪২, তারিকুল ইসলাম খান রবিন ০১৭১২১৬৩৪৩৪ এবং আনোয়ারুল আজিম ০১৬৭৮৫৮২৮৪১ এর সাথে যোগাযোগ করতে হবে।