২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের আন্দোলনের সমর্থনে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

শিক্ষকদের ‘সর্বোচ্চ মর্যাদা’ দেওয়া এবং তাদের জন্য আলাদা বেতন স্কেল নির্ধারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 11:09 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

শিক্ষক আন্দোলনে অচল ক্যাম্পাসে বৃহস্পতিবার এই মিছিল-সমাবেশ করে বাম ধারার ছাত্র সংগঠনটির নেতা-কমীরা।

ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক বলেন, “এই সরকার শিক্ষা ধ্বংসের আগ্রাসী আয়োজনে লিপ্ত হয়েছে। একদিকে শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণের পরিবর্তে তাদের প্রতি কটাক্ষ করছে, অপমান করছে। অন্যদিকে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিবেচনা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের রুট চালু করতে মরিয়া হয়েছে।”

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, রফিকুল বাপ্পি, কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক জাহিদ সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির ও ঢাকা মহানগর শাখার সভাপতি রায়হান তাহরাত লিয়ন প্রমুখ।