২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ‘ডি’ ইউনিটের পঞ্চম মেধাতালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) বিষয় ভিত্তিক পঞ্চম মনোনয়ন ও চতুর্থ বিষয় পরিবর্তন তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 08:02 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ডি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ২১১ থেকে ২৮২ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ২৬৮ থেকে ২৭৭ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১২২ থেকে ১২৩ পর্যন্ত এবং অপেক্ষমান তালিকার ৯ থেকে ১৮ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিতরা পঞ্চম মেধাতালিকায় মনোনীত হয়েছেন।

মনোনীতদের আগামী ১৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।

‘ডি’ ইউনিটের পঞ্চম মনোনয়ন তালিকা ও চতুর্থ বিষয় পরিবর্তন তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jnu.ac.bd- এ পাওয়া যাবে।