২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ইংরেজি বিভাগের পুনর্মিলনী ২৯ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের হাজারো শিক্ষার্থী প্রতিবছরের মতো এবারও মিলিত হচ্ছেন তাদের সাবেক শিক্ষায়তনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 10:02 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

আগামী ২৯ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বার্ষিক এই পুনর্মিলনীর আয়োজন করেছে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস)।

ইডাসের এক বিবৃতিতে বলা হয়, প্রতিবছরের মতো জানুয়ারির শেষ শুক্রবারে এই পুনর্মিলনীর দুই সপ্তাহ পর এবার ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ‘রিভার ক্রুজ’ অনুষ্ঠিত হবে।

সাবেক শিক্ষার্থীদের পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব বুড়িগঙ্গার এই নৌবিহারে অংশ নিতে পারবে বলে বিবৃতিতে জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত ওয়েবসাইটে জানানো হবে।

উভয় ইভেন্টে নিবন্ধিত হওয়া এবং টাকা পরিশোধের কাজটি সাবেক শিক্ষার্থীরা অনলাইনেই (edas.com.bd) সারতে পারবেন।

পুনর্মিলনীতে সাধারণ সদস্যরা প্রত্যেকে ৫০০ টাকা, যুগল ৮০০ টাকা এবং আজীবন সদস্যরা ৪০০ টাকা দিয়ে নিবন্ধিত হতে পারবেন। আর ‘রিভার ক্রুজে’ অংশগ্রহণের ফি ১ হাজার টাকা।

ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই। আর অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে ১৯৮৬ সালের ডিসেম্বরে।