২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় দিন কর্মবিরতির ঘোষণা জাবি শিক্ষক সমিতির

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ তুলে বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে সোমবার থেকে শনিবার পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 09:46 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

তবে বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম এর আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক জরুরি সভা শেষে ছয় দিনের কর্মবিরতি পালন এ কর্মসূচির ঘোষণা দেন সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন।

অর্থমন্ত্রী শিক্ষক সমাজের সঙ্গে ‘তামাশা করেছেন’ অভিযোগ করে অধ্যাপক খবির বলেন, “অতিসত্বর প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়িত না হলে উদ্ভূত যে কোন পরিস্থিতির জন্য শিক্ষকরা কোনো দায়ভার গ্রহণ করবে না।”

দাবি আদায়ে প্রয়োজনে জরুরি সভা ডেকে আগামী রোববার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত ক্লাস-পরীক্ষা কর্মবিরতির আওতাধীন থাকলেও চলমান স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আওতামুক্ত থাকবে।