২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপেক্ষিকতা তত্ত্বের শতবর্ষ পূর্তিতে চবিতে অনুষ্ঠান

অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের শতবর্ষ পূর্তি উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিক্স সোসাইটি (সিইউপিএস)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 07:25 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

এ উপলক্ষে ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের শতবর্ষ উদযাপন-২০১৫’।
 

সিইউপিএস উদ্যোগে আয়োজিত দিনভর অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা।

চবি উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে সমিতি জানিয়েছে। অন্যদের মধ্যে থাকবেন চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল করিম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আরশাদ মোমেন।

২৬ ডিসেম্বর সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদযাপন শুরু হবে, যা উদ্বোধন করবেন বাংলাদেশ ফিজিক্স সোসাইটির সাবেক সভাপতি বুয়েটের অধ্যাপক ড. মো. আলী আসগর।

জার্মানিতে জন্ম নেওয়া আইনস্টাইন জীবনের শেষ বছরগুলো কাটে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। আপেক্ষিকতার তত্ত্বটি তিনি ১৯১৫ সালের ২৫ নভেম্বর উপস্থাপন করেন।

এ বছরের ২৫ নভেম্বর এই বিখ্যাত তত্ত্বটি ১০০ বছরে পা দেয়।

বিজ্ঞানের জগতে বড় ধরনের উত্তরণ হিসেবে বিবেচিত হয় আইনস্টাইনের এই তত্ত্ব।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।