কুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং(বিইউআরপি)বিষয়ে ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, আগামী ১২ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে তিনদিন আগেই তা প্রকাশ করা হল।
পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট থেকে জানা যাবে।
কুয়েটে তিনটি অনুষদের ১১টি বিভাগে মোট ৮৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগামী ৩০ নভেম্বর থেকে এসব অনুষদে ভর্তি কার্যক্রম শুরু হবে বরে জানান জনসংযোগ কর্মকর্তা।
