সিভাসু ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রটোকল বিভাগের উপ-পরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকা থেকে ভর্তি করা হবে আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর।
২ ডিসেম্বর শূন্য আসনে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিস বোর্ডে ভর্তির ফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
পরীক্ষায় অংশ নেন তিন হাজার ৩৮১ জন শিক্ষার্থী।
ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৮৫ জন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে ৭০ জন এবং ফিশারিজ অনুষদে ৫৫ জনসহ মোট ২১০ জনকে ভর্তি করা হবে।
