২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

বিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 12:53 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

রোববার ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন ২৫ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ৫৪৬ জন শেষ পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়ালেখার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাস ছাড়াও বাইরে হাটহাজারি কলেজ, নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ, বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাস, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বয়েজিদ ক্যাম্পাসে সকাল সোয়া ১১টা থেকে এক ঘণ্টার এই ভর্তি পরীক্ষা হয়।

রোববার বিকালে ‘জে’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) পরীক্ষা হবে, যাতে ৮৫টি আসনের বিপরীতে চার হাজার ৫১৪ জন আবেদন করেছেন।

পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।