জাহাঙ্গীরনগরে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ বছর ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় মোট ৩৬৫টি আসনের বিপরীতে ৪১ হাজার ৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্য থেকে মোট আসন সংখ্যার ১০ গুণ উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।
এর আগে সোমবার সকাল থেকে মোট ছয়টি শিফটে ‘ডি’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।
মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults/ থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে ৯৯৩৩ এই নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবে।
