২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশে প্রকৌশল শিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান বুয়েটে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 12:32 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হতে শনিবার অনুষ্ঠিত এই পরীক্ষায় এইচএসসি উত্তীর্ণ ৮ হাজার ৭০৬ জন শিক্ষার্থী অংশ নেন।

বুয়েট ক্যাম্পাসেই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই পরীক্ষা চলে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বুয়েটের উপ তথ্য ও প্রকাশনা পরিচালক মো শাহ আলম।

উপাচার্য খালেদা ইকরাম পরীক্ষা হলগুলো পরিদর্শন করেন বলেও জানান তিনি।

এই ভর্তি পরীক্ষায় ১০৩০টি আসনে বিপরীতে ১০ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। তাদের মধ্য থেকে বিভিন্ন যোগ্যতা পূরণ সাপেক্ষে ৮ হাজার ৭০৬ জনকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ভর্তির দ্বিতীয় অংশের অঙ্কন পরীক্ষাও অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদে এই পরীক্ষায় ৪৯৬ জন অংশ নেন। ১৩৫টি আসনে ভর্তিতে লিখিত পরীক্ষায় ৫৭১০ জন অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে উত্তীর্ণরা অঙ্কন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।