২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তি: ‘চ’ ইউনিটের দ্বিতীয় অংশের পরীক্ষা শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ভর্তির দ্বিতীয় অংশের পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অংকন অংশের পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদে অনুষ্ঠিত হবে।

চ-ইউনিটে ১৩৫টি আসনের সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ৪৯৬জন পরীক্ষার্থী অংকন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

গত শনিবার লিখিত অংশের পরীক্ষায় ৫৭১০ জন অংশ নেয়।