২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোয় ছুটি শুরু হবে ২২ সেপ্টেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 03:11 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি শেষে আগামী ১ অক্টোবর থেকে দাপ্তরিক কাজ শুরু হবে।

আর ২ ও ৩ অক্টোবর শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস-পরীক্ষা শুরু হবে ৪ অক্টোবর থেকে।

আগামী ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।