২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফি দিতে পারবেন ইসলামী ব্যাংকে

এ বিষয়ে ঢাকা কলেজ ও ইসলামী ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 02:15 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন থেকে তাদের যাবতীয় ফি ইসলামী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। 

এ বিষয়ে ঢাকা কলেজ ও ইসলামী ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর ফলে কলেজের শিক্ষার্থীরা টিউশন ফি ও সেশন ফিসহ যে কোনো ধরনের ফি ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট এবং সেলফিন অ্যাপের মাধ্যমে কর্পোরেট সেবার আওতায় দ্রুত পরিশোধ করতে পারবেন।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের উপস্থিতিতে ঢাকা কলেজের শিক্ষক লাউঞ্জে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস এবং ব্যাংকের ঢাকা নিউ মার্কেট শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুস সাজ্জাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ-আলমের সভাপতিত্বে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল পারভীন সুলতানা হায়দারসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।