২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএমএবি ও সিআইইউ সমঝোতা স্মারক সই

চুক্তির আওতায় সিআইইউর শিক্ষার্থীরা আইসিএমএবির বিভিন্ন কোর্সে ছাড় ও বৃত্তি পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 11:39 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের এগিয়ে নিতে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউর) সমঝোতা স্মারক সই করেছে।

চুক্তির আওতায় সিআইইউর শিক্ষার্থীদের জন্য আইসিএমএবির বিভিন্ন কোর্সে ভর্তির ক্ষেত্রে ছাড় ও বৃত্তির সুযোগ থাকবে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সিআইইউ।

বুধবার আইসিএমএবির সহসভাপতি আকতারুজ্জামান ও সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক সৈয়দ মনজুর কাদের চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা থেকে শুরু করে আর্থিক হিসাব-নিকাশসহ নানা কাজের ক্ষেত্রে অভিজ্ঞ হিসাবরক্ষক বা ব্যবস্থাপক গড়ে তুলতে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ইচ্ছা রয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী, আইসিএমএবির সভাপতি অধ্যাপক মো. সেলিম উদ্দিন, নির্বাহী পরিচালক মাহবুব উল আলম, সিবিসি শাখার চেয়ারম্যান প্রদীপ পাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সিআইইউর ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বিজনেস স্কুলের অধ্যাপক নুরুল আবসার, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা উপস্থিত ছিলেন।