২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অশোভন আচরণের’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকে বহিষ্কার

মধ্যরাতে রাজু ভাস্কর্যে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ছিল ওই শিক্ষার্থীর বিরুদ্ধে।

‘অশোভন আচরণের’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকে বহিষ্কার
অপরাজেয় বাংলা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 04:42 PM

Updated : 05 Nov 2022, 04:42 PM

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ‘মর্যাদা ক্ষুন্ন করায়’ সেই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মো. নাজমুল আলম ওরফে জিম নামের ওই শিক্ষার্থী সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষে পড়ছেন।

গত ৩১ অক্টোবর মধ্যরাতে রাজু ভাস্কর্যে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে নাজমুলের বিরুদ্ধে। ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন সেই ছাত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ‘অপরাধের’ জন্য নাজমুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।