১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুধবার থেকে ঢাবিতে সশরীরে ক্লাস

দাবদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে গত ২২ এপ্রিল থেকে অনলাইন ক্লাসে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়; তবে পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হয়।

বুধবার থেকে ঢাবিতে সশরীরে ক্লাস
মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর রোববার শ্রেণিকক্ষে ক্লাস শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কলা ভবনে অনেক দিন পর সশরীরে ক্লাসে এসে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:25 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

দাবদাহের দাপট কমে আসায় বুধবার থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এই সিন্ধান্ত অনুমোদন করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র তাপদাহ (হিট ওয়েভ) সহনশীল পর্যায়ে আসায় ৮ মে, বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি সশরীরে হবে।

দাবদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে গত ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হয়।

পুরনো খবর:

তীব্র গরমঅনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি ও জবি