১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল ‘সন্ত্রাসবিরোধী’ মামলায় গ্রেপ্তার

গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি পালনের সময় তাকে ধরে নিয়ে যায় পল্টন থানার পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল ‘সন্ত্রাসবিরোধী’ মামলায় গ্রেপ্তার
আ ক ম জামাল উদ্দীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 09:58 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পল্টন থানার পুলিশ।

বুধবার সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা- ২০২৬’ নামে একটি কর্মসূচি পালনের সময় তাকে ধরে নিয়ে যায় পল্টন থানার পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত জামাল উদ্দীন এর আগে গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হন। 

জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমণ্ডি ৩২ নম্বর এ ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে আবারও বাধার মুখে পড়েন ও হেনস্তার শিকার হন।

জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমণ্ডি ৩২ নম্বর এ ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন অধ্যাপক জামাল উদ্দীন।

জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমণ্ডি ৩২ নম্বর এ ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন অধ্যাপক জামাল উদ্দীন।

সর্বশেষ বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা নামের একটি কর্মসূচি ঘোষণা করে বুধবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় যান তিনি। সেখান থেকে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। ১১ থেকে ১৬ মার্চ এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, “সকালে গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে পাঠায়। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে।”

পুরনো খবর

ডাকসুর সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে ধাওয়া, ক্যাম্পাস ছাড়লেন অধ্যাপক জামাল