২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছর পূর্তিতে এপেক্স ফুটওয়্যারে বিশেষ অফার

দেশের সব এপেক্স স্টোরে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই অফার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 07:01 PM

Updated : 19 Oct 2022, 07:01 PM

দেশের বাজারে ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ৪৫ দিন পর্যন্ত দেশীয় জুতার শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘এপেক্স’ বিশেষ মূল্যছাড়সহ ক্রেতাদের জন্য বিভিন্ন সুবিধা ঘোষণা করেছে।

বুধবার ডেইলি স্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে ২৫ বছর উদযাপন উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

দেশব্যাপী এপেক্সের সব স্টোরে ক্রেতাদের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন আকর্ষণীয় অফার থাকছে।

যার মধ্যে উল্লেখযোগ্য হলো- লাকি ২৫ অফার, স্পিন দা হুইল, সারপ্রাইজ ২৫ মিনিট, কম্বো অফার, স্টার সারপ্রাইজ, বার্থডে সারপ্রাইজ, এপেক্স রিওয়ার্ডস মেম্বারদের জন্য স্পেশাল স্যুভেনির।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিদিন এপেক্সের ২৫তম ক্রেতা যেকোনো পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।

এছাড়া দিনের যেকোনো ২৫ মিনিটে এপেক্সের স্টোরে আগত ক্রেতাদের জন্য বিশেষ চমক থাকবে। ‘স্পিন দ্য হুইল’ আয়োজনে অংশগ্রহণ চলবে সারাদিন, যেখানে সব ক্রেতাদের জন্যই থাকবে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

এছাড়া, এপেক্সের মেভরিক থেকে সর্বনিম্ন ২৫০০ টাকা দামের যেকোনো দু’টো পণ্য কিনলে পাওয়া যাবে গিফট ভাউচার। ‘স্টার সারপ্রাইজে’ থাকবে এপেক্সের ব্রান্ড অ্যাম্বাসেডর ফুটবলার জামাল ভূঁইয়ার সাথে দেখা করার সুযোগ। আর মাসের ২৫ তারিখ যাদের জন্মদিন, তাদের সাথে জন্মদিন উদযাপন করা হবে বলে জানায় এপেক্স।

অনুষ্ঠানে এপেক্স-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, “গত ২৫ বছর ধরে গ্রাহকদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে এপেক্স। ছোট একটা দোকান থেকে আজ একটা ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। সেই ৯০-এর দশক থেকে যেকোনো উৎসবে-পার্বণে বাংলাদেশের মানুষের পায়ে চলার সঙ্গী হিসেবে এখন থাকে এপেক্স।”

প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ বলেন, “আমরা চাহিদার চাপে এক্সপোর্ট কোয়ালিটির জুতা ইকবাল সেন্টারে শুরু করি। আজকে আমরা তিন কারণে শীর্ষে। গুণগত মান, নিত্যনতুন ডিজাইন, কাস্টমার সার্ভিস।”

তিনি জানান, দেশে এপেক্সের ৪৭২টি দোকানে ৪ হাজার ৬৩৫ জন কর্মী কাজ করেন।