১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ

বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 12:01 PM

Updated : 30 Oct 2023, 12:01 PM

শ্রেষ্ঠ উদ্ভাবন এবং প্রযুক্তি’ ক্যাটাগরিতে ‘তৃতীয় এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি (এমএফএস) বিকাশ।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিকাশ বলছে, গত শনিবার ঢাকার এক হোটেলে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকার ব্রিটিশ হাই কমিশনের যৌথ উদ্যোগে এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড আয়োজন করা হয়।

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আট ক্যাটাগরিতে আটটি প্রতিষ্ঠানকে সম্মাননা পেয়েছে এবার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান, এইচএসবিসি কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং জেরার্ড কেভিন হগি।