২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিরো কুপন বন্ডে ৩০০ কোটি টাকা তুলল ডিবিএইচ

এই বন্ড ইস্যুর মাধ্যমে ডিবিএইচ ফাইন্যান্স ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে, যা আবাসন খাতে বিনিয়োগ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2022, 11:30 PM

Updated : 25 Sep 2022, 11:51 PM

‘ডিবিএইচ জিরো কুপন বন্ডের’ তিনশ কোটি টাকা উত্তোলন সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে এ বন্ডের আয়োজক কোম্পানি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকার একটি হোটেলে গত বৃহস্পতিবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউসিবি ইনভেস্টমেন্ট জানিয়েছে, কোনো ব্যাংকের বিনিয়োগ ছাড়াই বিভিন্ন করপোরেট কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও ব্যক্তি বিশেষের বিনিয়োগের মাধ্যমে বন্ডটির বিক্রি শেষ হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দেশের বেসরকারি খাতে হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশনের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এ বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে, যেটি গৃহায়ণ খাতে বিনিয়োগ করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএইচ ফাইন্যান্সের চেয়ারম্যান নাসির এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরী, ইউসিবি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তানজিম আলমগীর।